দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা সদস্যকে প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দেশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেনাদের সরিয়ে নেওয়া হবে না।’
রোববার সম্প্রচারিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি বর্তমানে মোতায়েন থাকা সেনাদের কোনো ঝুঁকিতে দেখছেন না। তাঁর ভাষায়, ‘আমাদের প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা পৃথিবীর সেরা। তাই আমি এটাকে ঝুঁকি হিসেবে দেখি না।’
তিনি আরও বলেন, সেনা প্রত্যাহার করা হলে তা হবে ‘অযৌক্তিক সিদ্ধান্ত’, কারণ প্রয়োজনে ওই বাহিনী ব্যবহার করা হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র ৫৮ হাজারেরও বেশি সেনা হারিয়েছিল, সেখানে এই সংঘাতে এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম প্রাণহানি হয়েছে।
ট্রাম্প জানান, এ পর্যন্ত ইরান সংশ্লিষ্ট সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, ‘১৩ জন প্রাণ হারানো অনেক বড় ক্ষতি, তবে অতীতের বড় যুদ্ধগুলোর তুলনায় এটি কম।’
মার্কিন সামরিক সূত্র অনুযায়ী, চলমান সংঘাতের বিভিন্ন ঘটনায় মোট ১৩ জন সেনা নিহত হয়েছেন, যার মধ্যে মার্চ মাসে ইরানি হামলা ও একটি সামরিক বিমান দুর্ঘটনার ঘটনাও রয়েছে।
ট্রাম্প দাবি করেন, বর্তমান সামরিক অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।
সূত্র: সিএনএন
এমএস/